হোম > রাজনীতি

হাদির জন্য জামায়াতের দুই দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে দেশের সব জেলা/মহানগরীতে এবং রোববার ঢাকায় দোয়া অনুষ্ঠান।

শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের দায়িত্বশীলদের বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে শনিবার দোয়া অনুষ্ঠান করতে সারা দেশে দলের জেলা ও মহানগরী শাখার প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া রোববার সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির লাশ গ্রহণ এবং তার জানাজা অনুষ্ঠানসহ করণীয় বিষয়ে আলোচনা করে দলীয় কর্মসূচি গ্রহণ করা হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা