হোম > রাজনীতি

ইডেনে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী আটক

ঢাবি সংবাদদাতা

কলেজে সুপারিশপত্র নিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজে এই সুপারিশপত্র তুলতে এলে তাকে কলেজের ভেতর অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেন সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।

ওসি বলেন, ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সুপারিশপত্র তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়ও তার নাম উঠে আসে। আটকের পরে শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এবিষয়ে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার বলেন, আমি জানতে পরেছি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখী কলেজে এলে শিক্ষার্থীরা তাকে প্রথমে আটকে রাখে। পরে আটক করে পুলিশ তাকে লালবাগ থানায় নিয়ে যায়।

এমএস

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান