হোম > রাজনীতি

জামায়াত আমিরের সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মত গতিশীল ও উজ্জীবিত নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানা আয়োজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আশুরোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাফরুল অঞ্চল টিম সদস্য জসিম উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, আমিনুর রাহমান আমান, খন্দকার মাহবুবুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতির এক ক্রান্তিকালে আমরা ডা. শফিকুর রহমানের মত মহান নেতাকে পেয়েছি। তার মত অভিভাবক পাওয়া সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের। তার অনন্য সাধারণ প্রতিভা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, প্রত্যুৎপন্নমতিত্ব, যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠতায় আমাদের অনেক জাতীয় সমস্যার সহজ সমাধান হয়ে গেছে।

তিনি জাতীয় সংকটকালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার ব্যক্তিত্ব ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। তিনি এখন দেশের সবচেয়ে অধিক জনপ্রিয় ও নন্দিত জাতীয় নেতা।

দেশ ও জাতির এ দুর্যোগময় মূহুূর্তে তার মত গতিশীল নেতৃত্ব যখন খুবই প্রয়োজন তখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির আবশ্যকতা দেখা দিয়েছে। তিনি তার সার্জারির সাফল্য ও আশু সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করার আহ্বান জানান।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান