হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসা চলবে ‘ওয়ান স্টপ সার্ভিসে’

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম (খালেদা জিয়া) লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তার সর্বশেষ যে রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাঁকে দেখবেন। পরবর্তীতে তাঁর চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ, তাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমোটো আর্থরাইটিস প্রতিটির জন্য। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সে জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে, ওয়ান আমব্রেলা অর্থাৎ, ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেছেন।

জাহিদ হোসেন বলেন, তার (খালেদা জিয়া) সার্বিক অবস্থা বিবেচনা করে, বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে, সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি। সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তারাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তাঁর চিকিৎসা চলবে।

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে জাহিদ বলেন, ‘শুধু লন্ডনসহ প্রবাসীরা নন, বাংলাদেশের মানুষ উদ্‌গ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। তাঁর সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে বিশেষ করে তাঁর দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলী রহমান, তিন নাতনি জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সব সময়ই এবং দেশের (লন্ডন) বাইরে যাঁরা আছেন, তাঁরা টেলিফোনে সার্বক্ষণিক ম্যাডামের খোঁজ-খবর নিতে যোগাযোগ রাখছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সব সময় নিরবচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের