হোম > রাজনীতি

পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। দেশের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা এসব তৎপরতায় চরমভাবে হুমকির মুখে পড়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডও বিচ্ছিন্নতাবাদীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। রাষ্ট্রের স্বার্থে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও দেশের অখণ্ডতা রক্ষায় সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধিসহ নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি।

জমিয়ত নেতারা পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা, সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা, ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে আগত অবৈধ অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রেখে তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

তারা মনে করে, দেশের অখণ্ডতা রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়; বরং এটি জাতীয় কর্তব্য। অতএব, এ বিষয়ে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

সিরাতুন্নবী উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: সাইফুল হক

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে সরকার: আখতার হোসেন