হোম > রাজনীতি

আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে : জুমা

স্টাফ রিপোর্টার

আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা।

সোমবার তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টে তিনি এসব কথা বলেন।

জুমা লেখেন, আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে। এইসব নাটক প্রোপাগাণ্ডা তৈরি করে অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করবেন না, সাবধান! জাহান্নামে থাকলে জাহান্নাম থেকে এনে আমাদের সামনে দাঁড় করাইতে হবে।

অপর এক পোস্টে তিনি লেখেন, আপনাদের অনেক সত্য জানা জরুরি। বাংলাদেশের সার্বভৌমত্ব কোন অবস্থানে গিয়ে পৌঁছেছে সব আপনাদের জানাইতে চাই। কাউকে বিশ্বাস করার সুযোগ রাখে নাই।

আজ বিকাল ৩ টায় শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন, দেশের স্বার্থে আপনারা আসুন। ওসমান হাদি কেবল নেতা হইতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় নাই।

প্রকৃত বিজয়ের পথ দেখাইতে গিয়ে আজকে তাকে জীবন মৃত্যুর সাথে লড়তে হচ্ছে।

আজকে শহীদ মিনার থেকে ফয়সালা হবে বাংলাদেশ ভারতের সেবাদাস থাকবে না স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে উঠবে।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন