হোম > রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে ২৪ এপ্রিল গণসমাবেশ সফল করুন

বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়নে আগামী ২৪ এপ্রিল বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই গণসমাবেশ সফলের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

রোববার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠকে এই আহ্বান জানান নেতারা।

নেতারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র গ্রহণযোগ্য পথ। তারা বলেন, জনগণের রায়ে ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা প্রমাণ করে যে সরকার জনগণের আকাঙ্ক্ষাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন বিলম্বিত করে সরকার মূলত ’২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

দলের মহাসচিব ও গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী প্রমুখ।

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা শুরু

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

দেশ কোনো একক দলের নয়, দেশ সবার: সেলিম উদ্দিন

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

গুমের প্রতিটি ঘটনার বিচার ও স্বাধীন তদন্ত নিশ্চিতের দাবি নাহিদ ইসলামের

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

বিরোধীদলের আন্দোলনে ভয় পেলে দাবি মেনে নিন: মাওলানা আবদুল হালিম

হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার