হোম > রাজনীতি

আল্লাহর গজবের কারণেই হাসিনা ক্ষমতা হারিয়েছেন: কাদের সিদ্দিকী

আতিকুর রহমান নগরী

২০২২ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপে এ বক্তব্য দেন সিদ্দিকী।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, গণভোটের চার প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সিদ্দিকী বলেন, ১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনার নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।

জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হচ্ছে দক্ষিণ এশিয়ার তরুণরা

প্রস্তাবিত বাজেট জীবনযাত্রার ব্যয়সহ সব ঝুঁকি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে ব্যর্থ

বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং পুশইনের প্রতিবাদ

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি