হোম > রাজনীতি

আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থার দাবি এবি পার্টির

স্টাফ রিপোর্টার

উত্তরা মাইলস্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ দলের কেন্দ্রীয় নেতাদের একটি টিম নিহত ও চিকিৎসাধীন আহতদের পরিবারকে দেখতে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। নেতৃবৃন্দ সেখানে দায়িত্বরত চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা ও অপেক্ষমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে কথা বলেন।

সরকারের পক্ষ থেকে তদারকি ও চিকিৎসা কার্যক্রমের ব‍্যপারেও তারা অবগত হন। এবি পার্টির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে একটি টিম দিন-রাত চিকিৎসা সহায়তা কার্যক্রমে অংশ নেন। সার্বিক পর্যবেক্ষণ শেষে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এসময় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ,সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর মশিউর রহমান মিলু, পল্টন থানা আহবায়কআবুল কাদের মুন্সি ও মিজানুর রহমান মিঠুসহ টিম সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিং-এ মজিবুর রহমান মঞ্জু বলেন; আহতদের সেবা শুশ্রুশার জন‍্য চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দলগুলো এবং ছাত্র-ছাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে যেভাবে সহমর্মিতার হাত বাড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। প্রচুর পরিমাণে আমরা ব্লাড পেয়েছি। সড়কের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবীরা খুবই তৎপর।

চিকিৎসা সেবার ব‍্যপারেও সন্তোষ প্রকাশ করে তিনি বলেন এখানে যে চিকিৎসা হচ্ছে আইসিইউতে চিকিৎসাধীনরা ছাড়া বাকিদের আশাকরি উন্নতি ঘটবে। কিন্তু যারা আইসিইউতে আছেন তাদের মধ‍্য থেকে আরও দু:সংবাদ আমাদের শুনতে হতে পারে।

তিনি ব‍্যথিত চিত্তে যারা স্বজন হারা হয়েছেন তাদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগি বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে। সরকারের কাছে নিহতদের পরিবারে যথাযথ আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেয়ারও তিনি দাবি জানান।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির