হোম > রাজনীতি

চাঁদাবাজদের কোনো প্রশ্রয় নয়: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনও ঘাটে ঘাটে চাঁদাবাজি হচ্ছে। আর এই চাপ সবার ওপর পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। তাই চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা কোনো দলের নাম নিয়ে বলছি না। যারাই এই কাজে জড়িত, তা বন্ধ করুন। নয়তো আমাদের লড়াই চলতে থাকবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এর আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, আমাদের নেতারা ফাঁসির কাষ্ঠে গিয়েও কোনো মাথা নত করেননি। আমাদের জন্য এটাই তাদের সবক। একুশের এই দিনে আমরা নতুন করে সবক নিচ্ছি যে, অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো মাথা নত করবো না।

এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গঠনের আগে ৫ তারিখে আমরা সব বন্দিকে মুক্তি দিতে বলেছিলাম। বিগত জালেম সরকারের সবচেয়ে জুলুমের শিকার একজন কেন এখনও জেলে থাকবেন। এজন্য আমি ২৫ তারিখে স্বেচ্ছায় জেলে যেতে চেয়েছি। পরে আমার সহকর্মীরাও যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দস সবুর ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নায়েবে আমির অ্যাড. ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ড. আব্দুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।

এর আগে, মহান একুশে উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান