হোম > রাজনীতি

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারানোর গুঞ্জন উঠেছে। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়ে। তবে এর গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি।

রাকিবের পদ হারানোর বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লাহ নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান।’

রফিকুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘জুলাই যোদ্ধা বিসিবি ফারুক সাহেবের পর এবার যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিব সাহেবকেও পদ হারাইতে হইলো!’

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘রাকিব ভাই অসুস্থ। ঠাণ্ডা জ্বর। সেজন্য বিশ্রামে আছে। এর বাহিরে আর কিছু নয়। বাকিসব প্রোপাগাণ্ডা।’

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন