হোম > রাজনীতি

কৃত্রিম সংকট না হলে ফল যেমনই হোক মেনে নেব: মামুনুল হক

আমার দেশ অনলাইন

নিজের ভোট দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘কৃত্রিম সংকট’ তৈরি না হলে ফল যেমনই হোক তিনি মেনে নেবেন। ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হক ভোট দিয়ে একথা বলেন।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

খেলাফত মজলিসের আমির বলেন, ‘যদি বড় রকমের সমস্যা সামনে না আসে, কৃত্রিম কোনো সংকট তৈরি না করা হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং জনগণ যদি তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, স্বাভাবিকভাবে ফলাফল যেটাই হয়, সেটাই আমরা মানব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আজ সকাল সাড়ে ৭টায় শুরু হয়, তা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে।

ভোট গ্রহণে কোনো জটিলতা দেখেছেন কি না—এমন প্রশ্নে মামুনুল হক বলেন, ‘এখনো আলহামদুলিল্লাহ যতটুকু দেখছি, এখানে পরিবেশে সমস্যা কিছু দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে হচ্ছে—খুব বেশিও নয়, আবার একেবারে নেই, তা–ও নয়। মোটামুটি কিছু মানুষ ভোট দিতে এসেছে। সবকিছু স্বাভাবিক আছে।’

দেশজুড়ে কেন্দ্র দখল, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ সহিংসতার জন্ম দিয়েছে

কেন্দ্রগুলো ঘিরে ফেলছে বিএনপির সন্ত্রাসীরা: ঢাকা-১৮ এনসিপি প্রার্থী

সময়ের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন

প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাটওয়ারীর

অনেক কেন্দ্রেই মহড়া দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী দলের নেতা-কর্মীরা: নাহিদ ইসলাম

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান

বাংলাদেশের সবগুলো নির্বাচনের সাক্ষী হলেন বেলাজান বিবি

আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আসিফ মাহমুদের যত অভিযোগ

৪ জেলায় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াতের