হোম > রাজনীতি

ঢাকা-১২ আসনে মনোনয়ন জমা দিলেন সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় সংসদের ঢাকা- ১২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল মোশতাকসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, মানুষ গত ১৬ বছরে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের উৎসব মানুষ ভুলে গিয়েছিল। এবার গণতান্ত্রিক তারা পরিবেশে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে। মানুষ এবার সত্যি সত্যি ভোটের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবেন।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর পরই ঢাকা- ৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রার্থী ও ভোটারদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা ও শঙ্কা তৈরি হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন