হোম > রাজনীতি

জাতীয় দলে যোগ দিলেন বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশা এবং ছাত্রদের একটি দল। শুক্রবার (২৭ জুন) ধানমন্ডিতে তারা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যোগদান অনুষ্ঠানে আগত বিভিন্ন পেশাজীবী ও ছাত্রদেরকে স্বাগত জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান বাংলাদেশ জাতীয় দলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দল দেশকে আর কখনো সেবাদাসে পরিণত হতে দেবে না।

নতুন যোগদানকারী সকলকে জনগণের সেবক ও খাদেম হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের জন্যই আমরা রাজনীতি করি। বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামীতে নতুন যোগদানকারীদের কাউন্সিলের মাধ্যমে পদায়ন করা হবে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি