হোম > রাজনীতি

গণফোরাম থেকে মহিউদ্দিন আবদুল কাদিরের পদত্যাগ

স্টাফ রিপোর্টার

গণফোরাম থেকে পদত্যাগ করেছেন দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদির।

বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সভাপতি বরাবর পদত্যাগ করেছেন তিনি। গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার ছাড়াও প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেন আবদুল কাদির।

রাজধানীর পুরানা পল্টনস্থ গণফোরাম কার্যালয়ে ইতোমধ্যে তার এই পদত্যাগপত্র পৌঁছেছে বলে দলটির এক কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন আবদুল কাদির গণফোরামের ‘ঐক্যবদ্ধ’ সপ্তম জাতীয় কাউন্সিলে প্রেসিডিয়াম মেম্বার হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি দলটির মোস্তফা মোহসীন মন্টু অংশের নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

গণফোরাম থেকে পদত্যাগ করলেও মহিউদ্দিন আবদুল কাদির রাজনীতিতে সক্রিয় থাকবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি