হোম > রাজনীতি

সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে ভারত আজ কূটনৈতিক ব্যর্থতায় কোণঠাসা

আলী আহসান জুনায়েদের পোষ্ট

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সীমান্তে নিরীহ বাংলাদেশিকে হত্যা করে, বাজার নিয়ন্ত্রণ করে, সেই ভারত আজ নিজের কূটনৈতিক ব্যর্থতায় কোণঠাসা বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আলী আহসান জুনায়েদ লেখেন, ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ বাড়িয়ে ৫০% করে দিয়েছে রাশিয়া থেকে তেল কেনার ‘‘অপরাধে”। বিশ্বরাজনীতির এই ঘটনাই প্রমাণ করে, ভারত অপরিহার্য নয়। যেই ভারত বাংলাদেশকে দমন করে, পানি আটকে রাখে, সীমান্তে নিরীহ বাংলাদেশিকে হত্যা করে, বাজার নিয়ন্ত্রণ করে, সেই ভারত আজ নিজের কূটনৈতিক ব্যর্থতায় কোণঠাসা।

জুনায়েদ আরও লেখেন, ভারতের ছায়ায় দাঁড়িয়ে টিকে থাকা পলাতক খুশি হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী ভীতও কেঁপে উঠবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সফল জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই পালাবদলের মুহূর্তে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে- ভারতীয় আধিপত্যবাদ থেকে পুরোপুরি মুক্ত হয়ে নিজস্ব স্বার্থে কূটনৈতিক ভারসাম্য গড়ে তোলার এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে অগ্রসর হওয়ার।

দিল্লির ছায়া নয়, আমাদের দেশকে নিজের শক্তিতে গড়ে তোলাই আমাদের লড়াই বলেও জানান তিনি।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন