হোম > রাজনীতি

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করেনি, অথচ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুক্ষিগত করেছে বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, অন্তবর্তী সরকারের দেড় বছরে ছাত্রদের দলের ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। পরে তারা জামায়াতের সঙ্গে জোট করে এমন ভাব নিল যে, ২০২৪ সালের ১০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শুধু তারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু দীর্ঘ ১৫ বছর আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করেছে বিএনপি। যুক্তরাজ্যে থেকে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান।

শনিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবদল।

জামায়াতের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, জাতীয় সংসদে জামায়াতের একজন সংসদ সদস্য বললেন তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। পরবর্তীতে তার মিথ্যা বক্তেব্য ধরা পড়লে বললেন, তিনি নাকি অসুস্থ ছিলেন। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গা তারা মিথ্যাচার করছে। আবার কুমিল্লা ছাত্রশিবির নেতা জিসান মিয়া একজন স্বামী পরিত্যক্ত নারীকে ধর্ষণের পর বিয়ের চাপ দিলে তিনি গুমের নাটক করলেন। এটাই তাদের রাজনীতি।

তিনি বলেন, স্বাধীনতা রক্ষা ও দেশের পক্ষে সব সময় রক্ষাকবচের ভূমিকা পালন করেছে যুবদল। আগামী দিনেও বাংলাদেশের রাজনীতির যেকোনে ঝুকি মোকাবিলার করার জন্য যুবদল মাঠে থাকবে ইনশাল্লাহ।

যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, প্রধানমন্ত্রীর নিয়ে কোনো আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে যুবদল বসে থাকবে না। যুবদলের নেতা-কর্মীরা রাজপথে নেমে আসলে পরিণতি ভালো হবে না। এসময় গণতন্ত্রের অগ্রযাত্রা অক্ষুণ্না রাখতে নেতাকর্মীদের সর্তক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

মিছিলে ‘আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী যুবদল; জামাত শিবির রাজাকার এই মূহূর্তে বাংলা ছাড়, গুপ্ত, গুপ্ত, জামাত শিবির গুপ্ত; কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’-এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মহাখালীর কাঁচাবাজার থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে তেজগাঁও সাত রাস্তায় গিয়ে শেষ হয়।

দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

ভারতে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

আরেকজন হাসিনা হতে দেব না: সরকারকে হুঁশিয়ারি মামুনুল হকের

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন মহাসচিব

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান