হোম > রাজনীতি

গণঅধিকার পরিষদ একাংশের নাম হলো ‘আমজনতার দল’

স্টাফ রিপোর্টার

আগ্রাসন বিরোধী লড়াইকে শক্তিশালী করতে গণঅধিকার পরিষদ নাম পরিবর্তন করে 'স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি' স্লোগানকে সামনে রেখে `আমজনতার দল' নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার পুরানা পল্টন জামান মার্কেটের ৬ষ্ট তলায় তাদের কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান এ দলের ঘোষণা দেন।

'সার্বভৌমত্ব-স্বনির্ভরতা-সুশাসন' তাদের মূল নীতি জানিয়ে তিনি বলেন, গণঅধিকার পরিষদ তার নাম পরিবর্তন করে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ে সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরও সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।

নাম পরিবর্তনের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, 'গণঅধিকার পরিষদ' নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। দলটি বেশ কিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে দুই ভাগে বিভক্ত হয় ২০২৩ সালে ২০ জুন। এর মধ্যে ড.রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন কর্নেল অব. মিয়া মশিউজ্জামান। কাছাকাছি দুই দলের একই নাম হওয়ায় ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্খিত দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিলো।

তিনি বলেন, আগ্রাসন বিরোধী লড়াইকে আরও সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণ অধিকার পরিষদের পরিবর্তন করে‘আমজনতার দল’ নামকরণ করছি।

প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন কর্নেল অলি

ঈদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন ছাত্রদল নেতা

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা: মির্জা ফখরুল

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস