হোম > রাজনীতি

খেলাফত মজলিসের নির্বাচনি মতবিনিময় সভা ৪ অক্টোবর

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মতবিনিময় সভা করবে খেলাফত মজলিস। এই মতবিনিময় সভার প্রস্তুতি পর্যালোচনা উপলক্ষ্যে দলের রাজনৈতিক কমিটির এক বৈঠক রোববার রাতে অনুষ্ঠিত হয়।

এ সময় মতবিনিময় সভা সফলে সারাদেশের সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সহ সংশ্লিষ্ট সবাই প্রদত্ত নির্দেশনার আলোকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

পুরানা পল্টনে মজলিস মিলনায়তনে রাজনৈতিক কমিটির আহবায়ক ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন এবং সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ।

বৈঠকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে পরাজিত ফ্যাসিবাদী শক্তি বা তার দোসররা কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সে জন্য সবাইকে সাবধান ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এজন্য প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন নেতারা।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল