হোম > রাজনীতি

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির সেলিম

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। এসময় বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন দলের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম।

যোগদান অনুষ্ঠানে সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমরা রাজনীতি শুরু হয়। কোনো কারণে পরবর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি।

এসময় বাংলাদেশ এলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলের যোগ দিয়েছেন তাদেরকে সবাইকে যেন যথার্থ মুল্যায়ন করা হয়। আগামী দিনে বিএনপির হাত শক্তিশালী করার জন্য আমি ওয়াদা করছি।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির

পশ্চিমা বিশ্বের গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে

গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে: খেলাফত মজলিস

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

জাময়াতের মহিলা বিভাগের ইফতারে ক্ষমতাসীনদের আচরণের নিন্দা

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল-আমিনের ওপর মব চেষ্টা

রাজধানীতে জামায়াতের মশক নিধন কর্মসূচির উদ্বোধন

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪৬ বছর পর বদলে গেল জাগপা ছাত্রলীগের নাম