হোম > রাজনীতি

প্রথমবারের মতো ছেলের বাসায় খালেদা জিয়া, তবে নিথর দেহে

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে খালেদা জিয়াকে শেষবারের মতো দেখবেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

তারেক রহমানের বাসায় আছে, তার সহধর্মিণী জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। এছাড়া আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন প্রমুখ।

খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিল। গাড়িটির সামনে ও পেছনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা।

বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করে।

জ্বালানি খাতে অরাজকতায় খেলাফত মজলিসের উদ্বেগ

এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধিতে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হলে আত্মঘাতি হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টি

প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিকে সঙ্গীত নয়, ধর্মীয় শিক্ষক দিতে হবে: হেফাজতে ইসলাম

সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার: শিশির মনির

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

গণমাধ্যমে থাকা আওয়ামী তথ্যসন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে হবে