হোম > রাজনীতি

অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আতিকুর রহমান নগরী

ঢাকা, খুলনা ও চাঁদপুরে একাধিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে জাগ্রত পার্টি (বাজপ)। শনিবার এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইকরামুল হক খান, এই ধরনের সহিংসতা রোধে দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিবৃতিতে বাংলাদেশ জাগ্রত পার্টির নেতারা বলেন, ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্মী মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে। এ ঘটনা আবারও প্রমাণ করে রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তা ছাড়া খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। আর চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ধর্ম অবমাননার অভিযোগে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি। এই ঘটনাগুলো সাম্প্রতিক সহিংসতা ও উগ্রতার উদ্বেগজনক মাত্রা নির্দেশ করে।

বাংলাদেশ জাগ্রত পার্টি মনে করে, এসব ঘটনা সামাজিক ও রাজনৈতিক সংকটেরই বহিঃপ্রকাশ। সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা সমাজকে গ্রাস করে ফেলছে।

বাংলাদেশ জাগ্রত পার্টির নেতৃবৃন্দ অবিলম্বে এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্ত্রাস ও অপরাধের জায়গা তৈরি হওয়া রোধ করতে হবে।

ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না বলে মনে করে বাংলাদেশ জাগ্রত পার্টি।

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের