হোম > রাজনীতি

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্পোর্টস রিপোর্টার

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাসান। গতকাল শুক্রবার রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ওসি শামীমুর রহমান আমার দেশকে জানান, স্থানীয় সূত্রের মাধ্যমে খবর পেয়ে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছাত্রলীগ নেতা হাসান। এছাড়া গত জুলাই-আগস্ট বিপ্লবে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা গেছে, গত ২০১৫ সালের ২০ এপ্রিল কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়ি বহরে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা। ওই ঘটনায় খালেদা জিয়া প্রাণে বেঁচে গেলেও তার গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী ও খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কয়েকজন গুরুতর আহত হন। প্রায় ১০ বছরেও ওই ন্যক্কারজনক হামলার তদন্ত করেনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। সরকারের নির্দেশেই ওই হামলার তদন্ত কাজ হিমাগারে চলে গেছে বিএনপি বার বার অভিযোগ করে আসছিল।

এদিকে অন্য আরেকটি অভিযানে গতকাল কারওয়ান বাজার এলাকার অন্যতম শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম রাসেল মিয়া ওরফে রাসেল আহমেদ।

তেজগাঁও থানার ওসি জানান, রাসেল ও তার বাহিনী কারওয়ান বাজারসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তেজগাঁও থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি