হোম > রাজনীতি

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন হলে ভোট পড়েছে ৫৫ থেকে ৭২ শতাংশ

জাকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কেন্দ্রভেদে প্রায় ৫৫ থেকে ৭২ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। শহীদ সালাম-বরকত, মওলানা ভাসানী ও কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্র ঘুরে এই তথ্য মিলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের দীর্ঘ সারি। ১৬টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। মোট ভোটার ৯৯১ জন। বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ কেন্দ্রে ৫৪৩টি ভোট পড়েছে। সে অনুযায়ী ভোটের হার প্রায় ৫৫ শতাংশ।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মীর ফেরদৌস আমার দেশকে বলেন, এখানে ভোটার বেশি। ৫টার মধ্যে যারাই কেন্দ্রে আসতে পারবে, তাদের ভোট নেওয়া হবে।

সালাম-বরকত হলে ২৯৯ ভোটারের মধ্য বিকেল ৪টা পর্যন্ত ২১১টি ভোট পরেছে। সে অনুযায়ী ভোট গ্রহণের হার প্রায় ৭১ শতাংশ।

মওলানা ভাসানী হল কেন্দ্রে ভোট পরেছে ৩৬৯টি, ভোটের হার প্রায় ৭১ শতাংশ।

এর আগে সকাল ৯টায় শুরু হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১১ হাজার ৭৪৭ জন ভোটার রয়েছেন, এর মধ্যে ছাত্র এগার হলে ৬ হাজার ১৮ জন, আর ছাত্রী দশ হলে ৫ হাজার ৭২৯ জন।

২১টি কেন্দ্রীয় এবং ১৫টি হল সংসদ মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪০টি পদে ভোট দিতে হচ্ছে। ভোট গ্রহণে জাকসুর জন্য ৩ পাতা এবং দুটি হলের জন্য ২ পাতা, এছাড়া বাকি হলগুলোর জন্য ১ পাতার ব্যালট ছাপানো হয়েছে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জন্য ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ভোট ইতোমধ্যে ভোট কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন