হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই

ফেনীতে শামীম সাঈদী

জেলা প্রতিনিধি, ফেনী

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই।পাকিস্তানে জামায়াত নেতাদের কারো কোনো ব্যবসা-বাণিজ্য নেই, বাড়িঘর নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাদের ভারতে ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর সবই আছে। তারাই হলো ভারতীয় দালাল।

শুক্রবার (২৪ অক্টোবর) ফেনীর ছাগলনাইয়া-ফুলগাজী ও পরশুরাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত পৃথক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, "আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এ দেশ আমাদের শেষ ঠিকানা।এখানেই আমাদের কবর হবে। এ দেশকে আমরা ভালোবাসি। নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের মানুষ এ ধরনের দলবাজদের ক্ষমতায় দেখতে চায় না''।

শামীম সাঈদী বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজ জেগে উঠেছে। দেশের মানুষ আর একক দলকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে; কিন্তু বিপদ কাটেনি। আগামীতে যে ভোট যুদ্ধ হবে, তা যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারি; তাহলে আমাদের ওপর কালো মেঘ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের ছায়া আমাদের ঘর-সংসার ও রাষ্ট্রকে শেষ করে দেবে।

স্থানীয় উপজেলা জামায়াতের আমিরের সভাপতিত্বে ও পৌর আমিরের সঞ্চালনায় উক্ত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন-ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অ্যাড. এএসএম কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

এতে আরও বক্তব্য দেন-জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রচার সম্পাদক আ. ন.ম.আবদুর রহিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইলিয়াছ, কৃষি ও শিল্প বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য মো. ওমর ফারুক মজুমদার প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা