হোম > রাজনীতি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: সাইফুল আলম খান মিলন

স্টাফ রিপোর্টার

জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শনিবার রাজধানীর রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজে হাতিরঝিল থানা জামায়াত আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পবিত্র রমজান উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা জামায়াতের আমির ইউসুফ আলী মোল্লা। হাতিরঝিল থানা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা, আকতার হোসাইন, শামীম হোসাইন, ওয়ার্ড সভাপতি আব্দুল বাশির প্রমুখ।

সাইফুল আলম খান মিলন বলেন, মূলত রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসেই আমাদের জীবনের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ আমরা প্রান্তিক শ্রেণির মানুষের মধ্যে যৎসামান্য হাদিয়া নিয়ে উপস্থিত হয়েছি। এটা আমাদের পক্ষ থেকে দান নয়, বরং এটা আপনাদের অধিকার। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত।

তিনি বলেন, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সব সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এখন পর্যন্ত যারা ক্ষমতায় তারা জনগণের সমস্যার সমাধান না করে লুটপাটে ব্যস্ত থেকেছেন। অন্তর্বর্তী সরকারও এক্ষেত্রে পুরোপুরি সফল হয়নি। তাই জনগণের অধিকারের নিশ্চয়তা দিতে হলে দেশকে ইসলামি আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে।

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা