হোম > রাজনীতি

চীন সফরে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল সেদেশে সফরে গেছে। শনিবার রাতে একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

‘প্রতিবেশি দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংলাপ’ শীর্ষক সম্মেলনটি ২৫-২৬ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। প্রতিনিধি দলে আরও আছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ। বিএনপির প্রতিনিধি দলটি সম্মেলনে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তরপূর্ব এশিয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবে।

বিএনপির প্রতিনিধি দলটি এই সম্মেলনের পর আগামী ৩১ মে পর্যন্ত বেইজিং এবং ইউনান প্রদেশে চীনা আধুনিকায়নের বিভিন্ন দিক সরেজমিনে দেখার সুযোগ পাবেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

মাহফুজ-তাজনূভার নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজেদের ব্যর্থতা ঢাকতে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে বিএনপি

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল