হোম > রাজনীতি

সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২৪ এ জয়লাভ করেছি। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা মায়ের ভাষা বাংলার স্বীকৃতি পেয়েছি, দেশের স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচার ও ফ্যাসিজমের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আওয়ামী অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পর আমাদের একে অপরের প্রতি কাঁদা ছোঁড়াছু্ঁড়ি কোনোভাবেই কাম্য নয়। ৫২ এর ভাষা শহীদদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ঐক্য বিনষ্ট হলে ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলার মাটিকে আবারও রক্তাক্ত করার সুযোগ পাবে। আমরা কোনো অবস্থায় পবিত্র বাংলার মাটিতে আওয়ামী লীগ আর ভারতের আগ্রাসন মেনে নিব না ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় শহীদ মিনারে জাগপা'র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা নেতা শ্রী শ্যামল চন্দ্র সরকার, জাগপা নেতা মনির হোসেন, জাকির হোসেন, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, জাগপা নেতা সাজু মিয়া, মো. আলী ফকির, যুবনেতা জনি নন্দী ও আসাদুজ্জামান নুর।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান