হোম > রাজনীতি

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।

সোমবার দলগুলোর শীর্ষনেতাদের বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ বৈঠক ও সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বলেন, সোমবার বেলা ১১টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন কর্মসূচি চূড়ান্ত হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এর আগে রাজধানী থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সমমনা আটটি দল। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয় তারা।

আন্দোলনরত দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া আরো রয়েছে—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি।

তাদের দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা