হোম > রাজনীতি

আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান খেলাফত মজলিসের

স্টাফ রিপোর্টার

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তবে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করা উচিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি অবিলম্বে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন নিহত শিশুদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নবজাতকদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কোনোভাবেই দায়ীদের দায়মুক্তির সুযোগ দেওয়া উচিত নয়।

তিনি বলেন, তদন্ত ও জবাবদিহিতার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ১১ জুন পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প ব্যয়ে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবা প্রদান করে আসছে। শত শত ভর্তি রোগী ও প্রতিদিনের বিপুলসংখ্যক সেবাগ্রহীতার চিকিৎসা চলমান থাকা অবস্থায় হাসপাতালটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে অবহেলা, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও চিকিৎসাগত ত্রুটিজনিত ঘটনা অতীতেও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঘটেছে। কিন্তু প্রতিটি ঘটনার জন্য পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া স্থায়ী সমাধান নয়। বরং দায়ী ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় এনে ত্রুটি সংশোধন এবং সেবার মান নিশ্চিত করাই অধিকতর কার্যকর পন্থা।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে নিরাপত্তা, জবাবদিহিতা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখে কঠোর তদারকির মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবা চালু রাখার সুযোগ দেওয়া উচিত।

এমএমআর

৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় নিয়ে সংশয় প্রকাশ জমিয়তের

২০ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি জিসানের, উদ্বেগ শিবিরের

আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নূরুন্নিসা সিদ্দীকার

বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি

চীনে নিহত শিক্ষার্থী তৌফিকের পরিবারকে বিরোধীদলীয় নেতার সমবেদনা

১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বললেন জামায়াত আমির

আদ্-দ্বীনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

প্রস্তাবিত বাজেট জনআকাঙ্ক্ষার পরিপন্থি: মামুনুল হক

আমি কোনো দলের একক এমপি নই: ড. মাসুদ