হোম > রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিল মেকিং প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিএনপির উদ্যোগে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এ প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে।

বিষয়গুলোর মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ফেসবুক পেইজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।

মঙ্গলবার গুলশানে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। ৩০ ভাগ জনমত এবং ৭০ ভাগ জুড়ি বোর্ডের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। আজ থেকেই প্রতিযোগিতা শুরু হবে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

তিনি বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ের কমিটির সদস্য সাইমন পারভেজ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন