হোম > রাজনীতি

খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠকে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমানের এক ঘণ্টাব্যাপী অনানুষ্ঠানিক বৈঠক নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শনিবার জাতীয় বিপ্লবী পরিষদের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

দলটি বলছে, পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে যে অজিত দোভালের সরাসরি তত্ত্বাবধায়নে থেকে বাংলাদেশে প্রতি বিপ্লব ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক জুলাই বিপ্লবের আনুগত্য বিরোধী ও জাতীয় নিরাপত্তা পরিপন্থী অসদাচরণ।

বিবৃতিতে বলা হয়, গত ৩ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের জন্য আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এতে নৈশভোজে এক টেবিলে অংশ নিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমান। নৈশভোজ শেষে দুই দেশের এ কর্মকর্তাদ্বয় দীর্ঘ এক ঘণ্টা ধরে আলাপ করেন।

এরকম বৈঠক অবশ্যই আনুষ্ঠানিক হওয়া আবশ্যক। আর এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থা সমূহের প্রধানদের উপস্থিত থাকা অপরিহার্য।

জাতীয় বিপ্লবী পরিষদ বলছে, বাংলাদেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অনুপস্থিতিতে এমন দীর্ঘ বৈঠক জনগণের মধ্যে বিভ্রান্তি ও আশঙ্কার জন্ম দিয়েছে। কারণ ভিনদেশী গোয়েন্দা সংশ্লিষ্ট সাবেক ও কর্মরত ব্যক্তির সঙ্গে বৈঠক মাত্রই স্পর্শকাতর। তাই এমন বৈঠক হওয়া উচিত আনুষ্ঠানিক এবং আলোচ্য বিষয়গুলোর বিষয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গা থেকে আগেই সরকার ও রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের অনুমোদন গ্রহণ কিংবা অন্ততপক্ষে আগে পরে অবহিত করা প্রয়োজন।

অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠককে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি ও কৌশল সংক্রান্ত কিংবা আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে কি না তা নিয়ে তদন্ত ও উচ্চতর পর্যবেক্ষণ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

এমএস

বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

হাওরাঞ্চল নিয়ে ৪ দফা দাবি জানিয়ে জরুরি হস্তক্ষেপের কামনা এনসিপির

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার

সারজিস আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যার নিন্দা ও শাস্তি দাবি জামায়াতের