হোম > রাজনীতি

সাঁওতাল পল্লীতে সুমিত্রা-কাজুলি ও সৃষ্টির সঙ্গে জারার দেখা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দিনাজপুরের সাঁওতাল পল্লীতে সুমিত্রা, কাজুলি ও সৃষ্টির সঙ্গে দেখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার।

শুক্রবার রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে তাদের সঙ্গে ছবি পোস্ট করে এক স্ট্যাটাস দিয়েছেন এনসিপির এই নেত্রী।

ওই পোস্টে ডা. তাসনিম জারা লিখেছেন, দিনাজপুরের সাঁওতাল পল্লীতে দেখা হল সুমিত্রা, কাজুলি, ও সৃষ্টির সাথে। সবাই বয়সে কিশোরী। সুমিত্রা পড়ে নবম শ্রেণিতে, কাজুলি সপ্তম শ্রেণিতে আর সৃষ্টি ষষ্ঠ শ্রেণিতে।

আমি জিজ্ঞেস করলাম, “বড় হয়ে কী হতে চাও?" তিনজনই উত্তর দিল, “নার্স।” আমি হেসে বললাম, “তোমরা তিনজনই এক জিনিস হতে চাও? কেন?” জানলাম যে ওদেরই একজন কিছুদিন আগে নার্স হয়েছে। তিনিই ওদের মধ্যে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র নার্স। এখন ঢাকার এক ক্লিনিকে কাজ করেন।

এটাই হচ্ছে visualisation এর শক্তি। যে দেখতে আমার মতো, আমার ভাষায় কথা বলে, আমার এলাকায় মানুষ হয়েছে, সে যখন কিছু অর্জন করতে সক্ষম হয়, তখন সেই পথটা নিজের জন্য কল্পনা করা সহজ হয়ে যায়।

আমি ওদের বললাম যে যদি কেউ কোনোদিন বলে, “তুমি পারবে না,” তাহলে সেই কথা শুনে মন খারাপ করার দরকার নেই, কাজটা করে দেখিয়ে দেবে। সুমিত্রা সাথে সাথেই বলে উঠল, “অনেকেই বলে যে আমি পারবো না, কিন্তু আমি শুনি না। যদি ওদের কথা শুনি, তাহলে তো সামনে যেতে পারব না!” এত স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী এই মেয়েরা!

তবে ওদের এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কেবল আত্মবিশ্বাস যথেষ্ট নয়। ওদের পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানলাম আর্থিক সঙ্কটের কথা, নিজেদের যেহেতু কোনো জমি নেই, শ্রমের টাকায় সংসার চালাতে হয়। ভয়টা এখানেই। যদি অর্থের সংকট হয়, তাহলে মেয়েগুলোর পড়াশোনা থেমে যাবে, হয়ত বিয়েও হয়ে যাবে অল্প বয়সে। আরেকটা সমস্যা হল জলাবদ্ধতা। বৃষ্টি হলেই ঘরে পানি উঠে যায়। যা সামান্য আছে, সেটুকুও ডুবে যায়।

আমরা যদি সত্যিই দেশের উন্নয়ন চাই, তাহলে আমাদেরকে প্রান্তিক মানুষের দিকে মনোযোগ দিতে হবে। তাদের সমস্যাগুলো শুনতে হবে এবং আন্তরিকভাবে সমস্যাগুলো নিরসনে কাজ করতে হবে। শিক্ষা, বাসস্থান, ও নিরাপত্তায় বিনিয়োগ করতে হবে, বিশেষ করে সেসব জনগোষ্ঠীর জন্য, যাদের গল্প এতদিন রাষ্ট্রের মূলধারার বাইরে রয়ে গেছে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সুমিত্রা, কাজুলি আর সৃষ্টিদের স্বপ্নগুলো হারিয়ে যেতে দেয়া যাবে না। নিশ্চিত করতে হবে যেন আমাদের রাষ্ট্র তাদের কথা শোনে, পলিসিমেকিং-এ তাদেরকে মনে রাখে ও নাগরিক অধিকারে কোন বৈষম্য না করে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন