হোম > রাজনীতি

৫ মে স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্র জমিয়তের

স্টাফ রিপোর্টার

২০১৩ সালের ৫ মে মহানবী (সা.)-কে কটুক্তিকারী নাস্তিকদের ফাঁসি ও ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশে হামলায় শহীদদের মাগফিরাত কামনায় দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ মে সারাদেশের সকল শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন বলেন, শাপলা চত্বরের শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সকল শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সকল ইউনিটকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ