হোম > রাজনীতি

খালেদা জিয়া সুস্থ হবেন, আশাবাদী মেডিকেল বোর্ড

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেইটের সামনে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, উনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহ’র অশেষ মেহেরবানীতে সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড যখন যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে উনাকে সেইফলি ট্রান্সফার করা যাবে, তখন বিদেশে নিয়ে যাওয়া হবে।

জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ক্রটির কারণে আসতে পারেনি। অন্যদিকে মেডিকেল বোর্ড জরুরিভাবে সভা করে সিদ্ধান্ত নিয়েছিল, ওই মুহূর্তে উনার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্যই উনাকে বিদেশ নেয়ার কিছুটা বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থা বলে দেবে, উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা