হোম > রাজনীতি

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে?

সংবাদ সম্মেলনে হাসান আল মামুন

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৪ দিন পার হলেও হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করে বলেন, সেনাবাহিনী ও পুলিশের কতিপয় সদস্যের সম্পৃক্ততায় যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, ওই হামলাকারীরা চিহ্নিত হলেও এখনো গ্রেপ্তার করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসান আল মামুন বলেন, সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠনের ঘোষণা দেওয়া হলেও সেটির দৃশ্যমান কোনো কার্যক্রম এখনো পর্যন্ত লক্ষ করা যায়নি। সরকারের এই টালবাহানা জনগণ মেনে নেবে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, নাকি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে এখানে?’

তিনি আরো বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি তদন্ত কমিশনের কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আওয়ামী লীগকে ঘিরে সেনাপ্রধানের বক্তব্যের প্রসঙ্গ টেনে হাসান আল মামুন বলেন, সেনাপ্রধান নিজেই বলেছেন তিনি আওয়ামী লীগকে পুনরায় ‘রিফাইন’ করতে চান, স্বচ্ছ আওয়ামী লীগকে ফেরাতে চান। কিন্তু সে আশার গুড়ে বালি হওয়ায় নুরের ওপর হামলা চালানো হয়।

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান