হোম > রাজনীতি

‘পছন্দের প্রশাসক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে উপদেষ্টা আসিফ’

ঢাবি সংবাদদাতা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পছন্দের ব্যক্তিকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন-এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। পাশাপাশি গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল।

ইশরাক বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার, নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।

তিনি বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভূইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

ইশরাক বলেন, গতকাল ১৬ জুন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোন নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোন একজন নাগরিককে সজীব ভূইয়ার মত একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। আর ঐ রিট মামলা ৩০ দিন অনিষ্পত্তি থাকলে, গেজেটে উল্লিখিত ৩০ দিনের মেয়াদ শেষ হয়ে যাবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন