হোম > রাজনীতি

দেশে ফিরলেন আশিক ইসলাম

বিশেষ প্রতিনিধি

প্রায় দেড় দশক পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। দেশে ফিরে এক প্রতিক্রিয়ায় আশিক ইসলাম বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও মন সবসময় দেশের সঙ্গেই ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি—শিগগিরই দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এখন মানুষ কিছুটা হলেও কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে—এটাই ইতিবাচক দিক। তবে প্রকৃত স্বাধীনতা তখনই ফিরে আসবে, যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন