হোম > রাজনীতি

মানবাধিকার সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন ড. এনাম চৌধুরী

আমার দেশ ডেস্ক

ডক্টর মুহাম্মদ এনামুল হক চৌধুরী

বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মুহাম্মদ এনামুল হক চৌধুরী জাতিসংঘের আমন্ত্রণে কাতার গেছেন। আগামী ২৭ ও ২৮ মে দোহায় অনুষ্ঠিব্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়, জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের গ্লোবাল অ্যালায়েন্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানবাধিকার, সুযোগ, ঝুঁকি, উন্নত ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য ডক্টর এনামুল হক চৌধুরী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

কাতারের রাজধানী দোহার রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিতব্য মানবাধিকার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজীবনে কিভাবে আমূল পরিবর্তন আনছে এবং যোগাযোগ পদ্ধতি, কর্মপ্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনধারার পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

দুই দিনের এই সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ছাড়াও প্রথম দিনে চারটি প্রধান অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর একটি পূর্ণাঙ্গ অধিবেশন ছাড়াও আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর আলোচনার ফলাফল পর্যালোচনা অধিবেশন এবং সমাপনী বিবৃতি এবং সুপারিশ উপস্থাপনের জন্য সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। ডক্টর এনাম চৌধুরী সম্মেলনের প্রতিটি পর্বে উপস্থিত থেকে আলোচনা ও মতামত প্রকাশে অংশ গ্রহণ করবেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন