হোম > রাজনীতি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্খিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ডে কোনোভাবেই কোনো দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারেন না।

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সবাই মিলে জোর দাবি তুলি, গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি বিশেষভাবে ২৪ এর গণহত্যা সংঘটিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা আশা করি সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পক্ষে থাকবেন। নাগরিকদের জানমাল, নিরাপত্তা, ইজ্জত-আব্রু এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণকে সতর্ক থাকতে হবে যাতে কোনো অপশক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে।

এমতাবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে পাচার ও লুন্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা, নিরীহ জনগণের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধান করা এবং অতি দ্রুত গণহত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান