হোম > রাজনীতি

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ ও র‌্যালি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও র‌্যালির আয়োজন করে খেলাফত মজলিস। শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে কাসেমী বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। অথচ সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্যতম শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা। পেশীশক্তি ও কালো টাকার আধিপত্য নির্মূল করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি বলেন, সংবিধান সংস্কারে গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার শংকা রয়েছে। জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে, জনগণ গণভোটে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমরা অবিলম্বে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালিতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, মহানগরী সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমূখ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জাতাীয় প্রেসক্লাব, বায়তুল মোকাররমের উত্তর গেট ও দৈনিক বাংলা হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা