হোম > রাজনীতি

যুদ্ধ কোনো সমাধান নয়: আ স ম রব

পাক-ভারত সংঘাত

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

পাক-ভারত সংঘাতের প্রেক্ষাপটে উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। কূটনৈতিক উদ্যোগ, সংলাপ এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতা নির্মাণই এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের একমাত্র পথ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্ভূত পরিস্থিতি কেবল দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ কোনো বিষয় নয়; এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। বর্তমান বিশ্ব এমন এক সন্ধিক্ষণে অবস্থান করছে, যেখানে দ্বিপাক্ষিক সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না—তা মানবতা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, দুই দেশের সংঘাতে পরিস্থিতি জটিল আকার ধারণ করার পূর্বেই আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং মানবিক বিবেচনায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানাই। যুদ্ধ নয়—সম্প্রীতি, সহাবস্থান এবং ন্যায়ের ভিত্তিতে সমাধানই আমাদের প্রত্যাশা।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন