হোম > রাজনীতি

মায়ের জন্য দোয়া চাইলেন ছেলে

আতিকুর রহমান নগরী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেছেন, আমার মা খালেদা জিয়া করো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দিবো। আমার সঙ্গে যোগাযোগ করবেন।

বুধবার বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষ হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই জানাজাস্থলে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। বিকেল ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন।

খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

জ্বালানি খাতে অরাজকতায় খেলাফত মজলিসের উদ্বেগ

এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধিতে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হলে আত্মঘাতি হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টি

প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিকে সঙ্গীত নয়, ধর্মীয় শিক্ষক দিতে হবে: হেফাজতে ইসলাম

সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার: শিশির মনির

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

গণমাধ্যমে থাকা আওয়ামী তথ্যসন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে হবে