হোম > রাজনীতি

২২ জানুয়ারি থেকে ভোটের প্রচারে মাঠে নামবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

চলতি মাসের ২২ জানুয়ারি থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি ছিল সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে দেশের জাতীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্পাদক, শীর্ষ নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

তারেক রহমান বলেন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। সামনে নির্বাচন। ২২ জানুয়ারি থেকে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।

বিএনপির পুরনো রীতি অনুযায়ী সিলেট থেকে এই কার্যক্রম শুরু হবে বলে দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন। তারা জানান, দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। রীতি অনুযায়ী তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন।

সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল