হোম > রাজনীতি

শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিল ইসলামী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার

শিক্ষা উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এ সময় ২০ দফা দাবি নিয়ে তারা উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সংগঠনের একটি প্রতিনিধিদল এ মতবিনিময় করেন।

দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরের শিক্ষা বাজেটের প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

মতবিনিময়কালে সংগঠনটির নেতারা বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব না দিয়ে গবেষণা, বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে।

প্রতিনিধিদলে আরো ছিলেন— সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন