হোম > রাজনীতি

দুর্ভোগের আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ জামায়াতের

শনিবার ঢাকায় সমাবেশ

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক চর্চার নতুন সুযোগ তৈরি হওয়ায় এটাকে কাজে লাগিয়ে জাতীয় সমাবেশ আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশে জনদুর্ভোগ হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এই সমাবেশে বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা ধারণা করছি রাজধানীতে বিপুল লোক সমাগম হবে। এতে কিছু যানজট ও জনদুর্ভোগ হতেই পারে। এজন্য আমরা আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত বারবার নির্যাতিত হয়েছে, রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা রাজনৈতিক অধিকার চর্চার বাস্তব সুযোগ পেয়েছি। তাই ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছি।

গোলাম পরওয়ার জানান, এই সমাবেশে সব রাজনৈতিক দল ও শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব মহলকে সঙ্গে নিয়েই এগোতে চাই আমরা।

জামায়াতের এই শীর্ষ নেতা জানান, ১৯ জুলাইয়ের সমাবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে, সবার জন্য রাজনৈতিক মাঠের সমতা (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার ও আহতদের পুনর্বাসন, সাংবিধানিক ও নির্বাচনী সংস্কার, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা (পিআর সিস্টেম) চালুর দাবি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন