হোম > রাজনীতি

‘দেশটা আমার বাপ-দাদার’ বলে কাদের দিকে আঙুল উঠালেন ইশরাক

আতিকুর রহমান নগরী

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পোস্টে কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলে রাজনীতি সচেতনরা অকপটে বুঝে ফেলবেন আজ শনিবার জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরেই তার এমন অভিমত।

পোস্টে তিনি লেখেন, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?” -এই স্লোগান খু*নি হাসিনার জন্যে প্রযোজ্য। হাসিনার অবৈধ ক্ষমতার জন্যে যারাই হুমকি হয়েছে তাদেরকে বাংলা ছাড়তে বলেছে।

বিএনপি নেতা লেখেন, কিন্তু আমাদের জন্যে হা বাংলাদেশ আমার বাপ দাদার। কোন অর্থে? এই বাংলাদেশে আমার বাপ দাদার জন্ম হয়েছে, তাদের কবর শায়িত আছে। তাই আমাদের সব দেশপ্রেমিক জনগণ যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তাদের কাছে- বাংলা আমার বাপ দাদার।

তিনি আরও লেখেন, পূর্বে যারা বাংলাদেশ স্বাধীন চায় নাই তারা যদি আবারও পরাধীনতার বিনিময়ে কিছু পেতে চায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। হাসিনার মতোই যাকে আমি অনেক আগেই ‘নব্য রাজাকার’ প্রকাশ্যে বলেছি।

অথবা সদ্য রাজনীতিতে আসা অনভিজ্ঞ বাচ্চারা যদি স্বৈরাচারী কায়দায় নিজেদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে পতিত ফ্যাসিবাদকে সংগঠিত করার ক্ষেত্র তৈরি করে দেয়, তাদেরকে বাংলা না কিন্তু বাংলাদেশের ক্ষমতা ছাড়তে হবে। ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা তোমাদের বাপেরও না।’

সবশেষ তিনি লেখেন, ‘শুনে রাখো পুরান বা নব্য রাজাকার বা স্বৈরাচার, দেশটা আমার বাপ দাদার।’ রক্ষাও আমারই করবো ইনশাআল্লাহ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন