হোম > রাজনীতি

বিএনপির টার্গেট ১ কোটি নতুন ভোটার করা: রিজভী

‘নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে’

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের টার্গেট এক কোটি নতুন সদস্য নবায়ন করা। তবে ফ্যাসিবাদী ও পরাজিত শক্তির কেউই যেন দলে ভিড়তে না পারে।

বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায় মাঠে বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এই দলে কিছু বেড়া ভেঙে দুষ্কৃতিকারী ঢুকতে পারে। আমাদের সজাগ থাকতে হবে। তবে কেউ যদি আওয়ামী লীগকে বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ সময় তিনি আরো বলেন, দেশে খুন গুম বেড়েছে। মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে। দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। বিএনপিতে প্রায় নতুন এক কোটি লোককে সদস্য সংগ্রহ নবায়ন করা হবে। যারা মব জাস্টিসে জড়িত না কোনো অন্যায়ে জড়িত না তাদেরকেই নেয়া হবে। মিটফোর্ডের ঘটনায় বিএনপি অ্যাকশন নিয়েছে এ ঘটনায় হত্যাকারীদের বিচার করবেন আদালত।

সাভার পৌরসভা বিএনপির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। বিএনপির কেন্দ্রীয়সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন