হোম > রাজনীতি

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

আমার দেশ অনলাইন

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘সংবিধান সংশোধনের’ ধুয়া তুলে বিএনপি সরকারের নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনা স্বৈরতন্ত্রের আলামত। দাবি ছিল সংবিধান ‘সংস্কারের’, নিছক ‘সংশোধনের’ নয়। সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়ে গেছে এবং দেশের জনগণ বিপুল ভোটে সংবিধান সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করেছে। সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের উদ্দেশে প্রশ্ন তুলে জাগপা মুখপাত্র বলেন, আমরা জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি তুলেছিলাম, তখন তো এই বিএনপিই বলেছিল আলাদা গণভোট করতে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে! খোঁড়া যুক্তি দিয়েছিল যে, নির্বাচনের আগে করার কিছু নেই, জাতীয় নির্বাচনের দিন এক খরচেই সব সেরে ফেলা যাবে। এখন কি নতুন করে গণভোট করতে আর রাষ্ট্রের টাকা খরচ হবে না?

রাশেদ প্রধান আরো বলেন, কথাবার্তা পরিষ্কার, স্বৈরাচার হওয়ার জন্য সংবিধান সংশোধনের নামে নতুন গণভোটের প্রয়োজন নেই। সংবিধান সংস্কারের গণভোট হয়ে গেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, নতুবা দেশ, জাতি ও জনগণের সাথে গাদ্দারি করার অপরাধে ক্ষমতাচ্যুত হওয়ার প্রস্তুতি নিন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল