হোম > রাজনীতি

আ. লীগকে ফিরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে: জাগপা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ শুদ্ধ আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নাই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস নৈরাজ্য, মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস। দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নিবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফিরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৮তম দিন আজ ২৮ জুলাই যশোর দড়াটানা মোড়, গাড়ীখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেসক্লাব, কোর্ট মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পরে অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের ইন্ধনে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে দেশে। গোপালগঞ্জসহ সারা দেশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সুশীলতা ত্যাগ করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নতুনরূপে পুরনো আওয়ামী লীগ দেশবাসী মেনে নিবে না।

পথসভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা জাগপা নেতা আফসানা ইয়াসমিন অনুরুপা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, শাহাজান মল্লিক, ডা. রবিউল ইসলাম, কাজী জাবেদ, মো. আলমগীর হোসেন প্রমূখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান